মোটা অঙ্কে চাকরির কথা বলে ধরে নিয়ে মারধর, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে চাকরির কথা বলে অপহরণের পর পদ্মার চরে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ও বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ও শরীয়তপুরে অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুরের নওপাড়া এলাকার মো. শাবিব (২২), মো. রবিন রোমান (২১) ও খালেকুজ্জামান তারেক (২২)। তাদের কাছ থেকে একটি ছুরি, জিম্মি করার কাজে ব্যবহৃত নৌকা ও নগদ অর্থ জব্দ করা হয়। তারা পেশাদার অপরাধী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রেস্টুরেন্টে মোটা অঙ্কের বেতনের কথা বলে ফরিদপুরের বোয়ালমারী এলাকার শেফ মো. রবিউল নামের এক যুবককে দেখা করতে বলে গ্রেফতারকৃত তিন যুবক। রবিউল তাদের কথামতো টঙ্গীবাড়ী উপজেলা দিঘীরপাড় গেলে কৌশলে তাকে ট্রলারযোগে পার্শ্ববর্তী পদ্মা নদীর এক চরে নিয়ে যায় চক্রটি। পরে সেখানে নিয়ে জিম্মি ও মারধর করে মাটিতে পুঁতে রাখার হুমকি দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। হাতিয়ে নেয় সঙ্গে থাকা মোবাইল ও টাকা। প্রাণ বাঁচাতে স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকে কয়েক দফায় মোট ২৪ হাজার টাকা আনা হয়। এরপর তাকে মারধর করে নদীর পাড়ে ফেলে পালিয়ে যায় তারা। পরে কোনোমতে বেঁচে ৫ ফেব্রুয়ারি টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন রবিউল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৪ দিনের মাথায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রফিক জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম