সাপ ধরে বস্তায় ঢোকানোর সময় কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৫

মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে সাপের কামড়ে রুবেল বেপারী (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন।

রুবেল এনায়েতপুর গ্রামের রহমান বেপারীর ছোট ছেলে। তিনি উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। এ বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, সোমবার দুপুরে পাশের বাড়ির লোকজন একটি সাপ দেখে রুবেলকে জানায়। তাকে ডাকলে রুবেল সাপটি ধরে একটি বস্তায় ভরার সময় দংশন করে। পরে সেখান থেকে স্থানীয়রা
ফরিদপুর জেলা শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। দুর্গম চরাঞ্চল হওয়ায় হাসপাতাল নিতে অনেকটা সময় লেগে যায়। রুবেল আমার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল বেপারীর আপন ছোট ভাই।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে এনায়েতপুর গ্রামে রুবেলের প্রতিবেশী নিজ বাড়িতে একটি সাপ দেখেন। পরে রুবেলকে ডেকে নিলে রুবেল সাপটি ধরে হাতে পেঁচিয়ে বস্তার ভেতরে দেওয়ার সময় কামড় দেয়। স্থানীয় এক ওঝাকে দেখানো হয় প্রথমে।

রুবেলের খালাতো ভাই মিজানুর রহমান জানান, প্রতিবেশীর বাড়ি থেকে সাপ ধরে পেঁচিয়ে বস্তায় ঢোকানোর সময় দংশন করে। পরে অসুস্থ হলে ফরিদপুর সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম