ভুট্টার আড়ালে নিষিদ্ধ পপি চাষ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৩

ভুট্টার আড়ালে মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ পপি (আফিম) চাষ করায় নুরুল ইসলাম (৪৫) নামে এক কৃষককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার কৃষিক্ষেত থেকে পপি গাছগুলো কেটে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

গ্রেফতারকৃত নুরুল ইসলাম উপজেলার পুরান পয়লা গ্রামের জাবেদ খানের ছেলে। এরপর সকাল থেকে গাছগুলো কাটতে শুরু করে ডিবি। রবিবার দুপুর পর্যন্ত ৯ হাজার ৮২০টি গাছ কেটে জব্দ করা হয়। এ ঘটনায় জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নুরুল ইসলাম পয়লা গ্রামের রাস্তার পশ্চিম পাশে ভুট্টা ক্ষেতের আড়ালে নিষিদ্ধ মাদক পপি গাছ লাগিয়েছেন। ছয় শতাংশ জমিতে চাষ করা পপি গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছে। এই ফলের নির্যাস থেকে আফিম তৈরি হয়, যা বাংলাদেশে চাষাবাদ নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নুরুল ইসলামকে আটক করা হয়। তার ক্ষেতে ১০ হাজারের মতো গাছ ছিল।

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন নাগ বলেন, ‘রবিবার দুপুরে নুরুল ইসলামের ক্ষেত থেকে পপি গাছগুলো তুলে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গাছগুলো আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হবে।’

শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘গাছগুলো দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, এগুলো নিষিদ্ধ পপি। যা থেকে আফিম উৎপাদন হয়। এগুলোর চাষাবাদ ও বহন দেশের আইনে অপরাধ।’ 

/এএম/
সম্পর্কিত
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার