গাজীপুরে ডেকে নিয়ে তরুণকে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৬

গাজীপুরে আধিপত্য বিস্তারের জেরে হোসেন আলী (২২) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। তিনি কুনিয়া তারগাছ এলাকার নূর নবীর ছেলে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে। হত্যার পর ওই যুবকের লাশ একটি পুকুরের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্য মারামারি হয়। এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা কুনিয়া পাশার এলাকার হোসেন আলীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। ওই রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার মৎস্য খামারের পাশে যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, নিহতের গলায়, কানে, ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে কৌশলে ডেকে নিয়ে তাকে হত্যা করে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান