সাভারে দুই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

সাভার প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ২৩:৪০আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২৩:৪০

সাভারে স্কুল বাসে বসা নিয়ে তর্কের জেরে দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে কয়েকজন তরুণ। তাদের উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের দাবি, হামলা করা তরুণরা একই স্কুলের ছাত্র। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলো দৈনিক যুগান্তরের সাভার প্রতিনিধি মতিউর রহমান ভান্ডারির ছেলে জিসান প্রামাণিক ও তার সহপাঠী সিয়াম রাজা। তাদের মধ্যে জিসান বিপিএটিসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং সিয়াম ওয়াজ আলী স্কুলের একই শ্রেণির ছাত্র। তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জিসানের বাবা মতিউর রহমান বলেন, হামলাকারীরা ও তার ছেলে একই শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। স্কুল বাসে বসা নিয়ে ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছুদিন আগে তার ছেলের বাগবিতণ্ডা হয়। সেই জেরে ছেলে ও তার সহপাঠীকে আজ বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করেছে। আমার ধারণা, কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। 

এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন বলেন, ‌‘অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে আহত ছাত্রদের খোঁজখবর নিয়েছি। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের