একটি প্যাকেট হাতে ধরিয়ে নারীর সোনা-টাকা-মোবাইল নিয়ে উধাও প্রতারক

মাদারীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১৮:০০আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৮:০০

মাদারীপুর জেলার শিবচরে একটি সুজির প্যাকেট হাতে ধরিয়ে রোজিনা আক্তার (২৯) নামের এক নারীর কাছ থেকে কৌশলে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শিবচর পৌর মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়।

ভুক্তভোগী রোজিনা জানান, মঙ্গলবার দুপুরের দিকে শিবচর সদর রাস্তা দিয়ে পৌর মার্কেটের দিকে যাচ্ছিলেন। পৌর মার্কেটের কাছাকাছি এলে দুই লোক গতিরোধ করে নাম পরিচয় জানতে চান। হাঁটতে হাঁটতে পৌর মার্কেটের নিচে আসেন। এ সময় ওই লোকের হাতে থাকা সুজির প্যাকেটের মতো একটি প্যাকেট হাতে দিলে মুহূর্তেই অস্বাভাবিক আচরণ করেন তিনি। সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন তুলে দেন প্রতারকদের হাতে। প্রতারক চক্র পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন বিষয়টি।

ভুক্তভোগী রোজিনা আক্তার বলেন, সুজির প্যাকেটের মতো একটি প্যাকেট অনেকটা জোর করে আমার হাতে ধরিয়ে দেয় দুজন লোক। তখন আমার সেন্স হারিয়ে যায়। পরে দেখি আমার একজোড়া কানের দুল, স্বর্ণের চেইন, নগদ ১১ হাজার টাকা ও মোবাইল নিয়ে গেছে।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্যাকেট দেখিয়ে ওই নারীকে কোনও কিছুর লোভে ফেলে প্রতারকচক্র ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম