জিনিসপত্রের দাম কমায় মানুষ একটু স্বস্তিতে আছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ১৮:৫৩আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৮:৫৩

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপির মহাসচিব নির্বাচনের আগে বলেছিলেন পাকিস্তান সময়ে ভালো ছিলাম। জানতে চাই, কোন বিষয়ে কোন সুযোগে ভালো ছিলেন? এখন সেই ধারাবাহিকতায় গত ১০দিন ধরে কী বলে? যেহেতু পেঁয়াজের দাম কমেছে, জিনিসপত্রের দাম কমেছে; মানুষ একটু স্বস্তিতে আছে। এখন তারা ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। দেশের মানুষ ভালো থাকুক তারা (বিএনপি) এটা চায় না।’

শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, শোষণমুক্ত ও দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা। সেটা যেন না হয় সেই জন্য এখনও বিএনপি পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানান সমালোচনা করে।’ এ সময় মন্ত্রী মুক্তিযুদ্ধের সকল স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের ওপর জোর দেন।

মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতীর-৪ আসনের এমপি আবদুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম প্রমুখ।

বক্তারা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর হাতে কাদেরিয়া বাহিনীর অস্ত্র সমর্পণের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘর স্থাপনের দাবি জানান।

/কেএইচটি/
সম্পর্কিত
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার কথা জানালেন মন্ত্রী
‘উন্নয়ন কাজের গতি বাড়াতে সহযোগিতা করবেন জেলা প্রশাসকরা’ 
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের