ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি: মঈন খান

গাজীপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪, ২১:৪০আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২১:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমরা চাই দেশের মানুষের অধিকার ফিরে আসুক। মানুষের ভোটের অধিকার ফিরে আসুক, মানবাধিকার ফিরে আসুক। আওয়ামী লীগ বিগত ১৫ বছরে একটি ধনী শ্রেণির সৃষ্টি করেছে। সেই ধনী শ্রেণি ক্ষমতার অপব্যবহার করে দেশের সব ব্যবসা-বাণিজ্য কুক্ষিগত করে নিয়েছে।’

রবিবার (৩১ মার্চ) বিকাল ৩টায় গাজীপুরের শ্রীপুরের বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরার কবর জিয়ারত ও তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আজকে এই সরকার গণতন্ত্রের পরিবর্তে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে উল্লেখ করে মঈন খান বলেন, ‌‘এই সরকার মুখে বলে তারা স্বাধীনতার পক্ষের শক্তি। তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হতো তাহলে কেন গণতন্ত্রকে হত্যা করেছে? কেন দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে? কেন বাকশাল কায়েম করেছে। এটা আমাদের কথা নয়। সারাবিশ্ব এখন একই কথা বলছে।’

আব্দুল মঈন খান আরও বলেন, ‘দেশের মানুষ সারা জীবন যুদ্ধ করেছে স্বাধীনভাবে কথা বলার জন্য। বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিল। এখনও তারা স্বাধীনতা চায়, কথা বলতে চায়, ভোট দিতে চায়, গণতন্ত্র চায়। এই পরিস্থিতিতে আমাদের দাবি একটাই, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপি নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আওয়ামী লীগের মতো লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা সেই আন্দোলন করেছি। দেশের মানুষ সে আন্দোলনে সাড়া দিয়েছে।’

এ সময় আবদুল মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।

এর আগে গত বছরের ১ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বিএনপি নেতা আসাদুজ্জামান হীরা খান মারা যান। তিনি শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি