এক মাসের ব্যবধানে ১১১টি মোবাইল ফোন উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:০৪

রাজবাড়ী জেলার পাঁচ থানার জিডির সূত্র ধরে হারানো ১১১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কাউছার নামের একজন বলেন, ‘৮ মাস আগে আমার মোবাইলটি হারিয়ে যায়। এরপর থানায় জিডি করেছিলাম। শুক্রবার রাতে পুলিশ সুপার কার্যালয় থেকে ফোন দিয়ে জানানো হয় আমার ফোনটি উদ্ধার হয়েছে। শনিবার ফোনটি হাতে পেয়ে অনেক আনন্দ লাগছে।’

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ বছরে জেলা পুলিশ ১ হাজার ১৪টি হারানো-চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ২০২২ সালে ২৮৬টি, ২০২৩ সালে ৪৩৭ টি ও ২০২৪ সালের চলতি মাস পর্যন্ত ২৯১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ‘এক মাসের ব্যবধানে রাজবাড়ী জেলার পাঁচ থানায় জিডির সূত্র ধরে ১১১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের দেওয়া হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদরে ৪৪টি, গোয়ালন্দে ১৩টি, পাংশায় ২৩টি, কালুখালীতে ১৭টি ও বালিয়াকান্দিতে ১৪টি ফোন রয়েছে। এর আগে গত মাসেও ১০৯টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। জনগণের উপকার করতে পেরে আমরা খুশি। সেই সঙ্গে তারাও খুশি। পুলিশ সব সময় জনগণের কাজ আন্তরিকতার সঙ্গে করে থাকে। আমাদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম