দুই রঙে ভিভোর নতুন স্মার্টফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২০:৩৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২০:৩৭

সূর্যের আলোয় বদলে যাবে হাতে থাকা স্মার্টফোনের রঙ। স্মার্টফোনের লুক আর ডিজাইনের পাশাপাশি পরিবর্তন আসছে রঙের ব্যবহারেও। সেই উদ্ভাবনকেই তুলে ধরছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর নতুন ফোনে থাকছে রঙের চমক।

কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে শিগগিরই আসছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৩০ লাইট। প্রিমিয়াম ডিজাইনের এই স্মার্টফোনের ব্যাক সাইডে পাওয়া যাবে চমৎকার এই সুবিধা। ইউভি লাইট বা সূর্যের আলোতে মুহূর্তেই পরিবর্তন হবে ব্যাক সাইডের রঙ।

ভিভো ভি৩০ লাইট এর প্রিমিয়াম ডিজাইনে আরও যুক্ত হয়েছে ম্যাটালিক হাই গ্লোস ফ্রেম। যারা কম সময়ে দ্রুত চার্জ দিতে চান— তাদের জন্য বাজেটের মধ্যে সর্বোচ্চ চার্জিং সুবিধাও রেখেছে ভিভো। ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনটিতে থাকবে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার— যা মাত্র ৪৩ মিনিটেই এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।

গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো এবার দ্রুত চার্জে পাশাপাশি ব্যাটারি হেলথ নিয়েও গবেষণা করেছে। এর ফলাফল পাওয়া যাবে ভিভোর নতুন এই স্মার্টফোনে। ভিভো ভি৩০ লাইটে থাকছে সুপার চার্জ পাম্প। এটি যেমন এর ব্যাটারি দ্রুত চার্জ করবে, তেমনই সবচেয়ে কম তাপ উৎপন্ন করে স্মার্টফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। ফলে চার্জের সময়ে, মাল্টিটাস্কিং বা প্রচণ্ড রোদের তাপেও ভিভো ভি৩০ লাইট থাকছে ঠান্ডা।

মাত্র ৭ দশমিক ৭৯ মিলিমিটার স্লিম বডি থাকছে ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনে। ডিসপ্লে হিসেবে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। থাকবে ৮ জিবি র‌্যাম যা বাড়ানো যাবে আরও ৮ জিবি পর্যন্ত। সেইসঙ্গে থাকছে ২৫৬ জিবি স্টোরেজ সক্ষমতা।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
শাহজালালে অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেফতার, ৫৫টি মোবাইল ফোন উদ্ধার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম