পদ্মা সেতু হয়ে শিকড়ের টানে ছুটছেন ২৪ জেলার মানুষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ১৩:১৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৩:১৪

দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমবঙ্গের ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করলেও মহাসড়কে কোথাও কোনও বিড়ম্বনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তের টোল প্লাজায় ৭টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় শেষে খুব দ্রুততম সময়ে সেতু পাড়ি দিয়ে ২৪ জেলার মানুষ ছুটছেন শিকড়ের টানে। পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার হচ্ছে নির্ধারিত লেনে। মহাসড়কে দূরপাল্লার গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে।

এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানিয়েছেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনও বিড়ম্বনা নেই।

এদিকে, রবিবার (৭ এপ্রিল) সকাল থেকে যানবাহনের অতিরিক্ত চাপ নেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রান্তেও। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি