বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে তিন কোটি টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ১৩:৩৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৩:৩৫

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত ৩২ ঘণ্টায় প্রায় ৪২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৫০ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা। সোমবার (৮ এপ্রিল) দুপুরে সেতু কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, শনিবার রাত ১২ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ৪১ হাজার ৮০৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সাত হাজার ৫০৯টি বাস, ট্রাক ৯ হাজার ১৪৩, ছোট ছোট পরিবহন ১০ হাজার ৪১০টি এবং মোটরসাইকেল দুই হাজার ৭১৮টি। এ ছাড়াও রাত ১২ টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোটরসাইকেল, বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে ১২ হাজার ২৪টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর বিপরীতে সেতুতে ৩২ ঘণ্টায় টোল আদায় হয়েছে তিন কোটি ৫০ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘পরিবহনের সংখ্যা বৃদ্ধির কারণে সেতুতে টোল আদায় বেড়েছে। ঈদের আগেরদিন পর্যন্ত সেতুতে বাড়তি টোল আদায় হবে।’

এদিকে, ঈদযাত্রায় আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ বেড়েছে। এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’