অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৭:০৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:০৯

ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে বিভিন্ন যানবাহনে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে বিভিন্ন মেয়াদের শাস্তিসহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক, কড্ডার মোড়সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে বাস ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়কারী মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বিভিন্ন মেয়াদে শাস্তিসহ জরিমানা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ এবং সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এ ব্যাপারে সিরাজগঞ্জ আর্মি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ‌ পুরো সিরাজগঞ্জ জেলার সব জায়গা থেকে আমরা পেয়েছি। এজন্য প্রত্যেকটি উপজেলাতেই প্রশাসনের সঙ্গে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন এজন্য সেনাবাহিনী মাঠে কাজ করছে।’

তিনি আরও জানান, অভিযান চলাকালীন বিভিন্ন মেয়াদের শাস্তিসহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী