আজও কর্মস্থলে ফিরছে মানুষ, বেশি ভাড়া আদায়

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৩:১৮আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৩:১৮

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন‌ ছুটি শেষে আজ রবিবার থেকে খুলেছে সরকারি সব অফিস‌ আদালত। ছুটি শেষ হলেও এখনও কর্মস্থলে ফিরছে মানুষ।

রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের পৌর এম এ মতিন বাস টার্মিনাল, যমুনা সেতু পশ্চিমপাড় কড্ডার মোড়, হাটিকুমরুল গোলচত্বর এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘ ছুটি শেষে আজও কর্মস্থলে ফিরছে মানুষ। ঢাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা।

কথা হয় কড্ডার মোড় এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে। তারা বলেন, ‘গতকালই ছুটি শেষ হয়েছে। আজ থেকে দেশের সব সরকারি অফিস আদালত খুলেছে। আমরা একদিন পরেই আমাদের কর্মস্থলে যাচ্ছি।’

সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনালে কথা হয় সেরাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এখান থেকে ঢাকায় যাবো। তবে ৩০০ টাকার ভাড়া এখন নেওয়া হচ্ছে ৫০০ টাকা। যেহেতু আজ থেকে ছুটি শেষ হয়ে অফিস শুরু হয়েছে তাই বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে।’

সিরাজগঞ্জ শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মো. শাহিন শেখ বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে আমরা বারবার বাস মালিকদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা আমাদের কথা না শুনে তাদের মতো করে ভাড়া আদায় করছেন। এ বিষয়টি নিয়ে আবার আলোচনা করা হবে।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘ঈদের ছুটি শেষ। গত কয়েকদিন ধরে কর্মস্থলে ফিরছে মানুষ। তবে শুক্রবার এবং আজকে যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী