নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ২০:১৮আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২০:১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে জ্যাং ঝি বিন (৫৫) নামে এক চীনা নাগরিক মারা গেছেন। বুধবার (১৭ এপ্রিল) সকালে ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে এ ঘটনা ঘটে।

নিহত জ্যাং ঝি বিন টিবিইএ কোম্পানির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি রাজধানীর মুগদা এলাকায় বসবাস করতেন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা নির্মাণশ্রমিক আব্দুল খালেক বলেন, ‘পঞ্চবটিতে একটি পাওয়ার প্ল্যান্টের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় তার রাখার ফাঁকা জায়গার পাশে কাঠের ওপর দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিচ্ছিলেন ওই প্রকৌশলী। সে সময় ওই ফাঁকা জায়গা দিয়ে ওপর থেকে আন্ডারগ্রাউন্ডে পরে গিয়ে গুরুতর আহত হয় তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের ওপর থেকে পরে চীনা নাগরিক আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি নির্মাণাধীন ভবনের দোতলা থেকে পরে একজন চীনা নাগরিক ও প্রকৌশলী মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহ রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ