গাজীপুরে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

গাজীপুর প্রতিনিধি
১১ মে ২০২৪, ২১:০৭আপডেট : ১১ মে ২০২৪, ২১:০৭

গাজীপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ স্লোগানে শনিবার (১১ মে) শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত অন্তত ৩০টি প্রযুক্তি এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্টলে প্রদর্শন করেন। সমাপনী দিনে বিজ্ঞানভিত্তিক সেমিনার ও ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমাদের সমৃদ্ধ হতে হবে। জেলাপর্যায়ে এমন মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারি ও ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।

/এএম/
সম্পর্কিত
পশু-পাখির ভাষা বুঝতে এআই, প্রাণীদের সঙ্গে মানুষের কথা বলা কি শুরু হচ্ছে?
ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন
চীনের ‘কৃত্রিম সূর্যে’ বড় সাফল্য, ফিউশন পরীক্ষার প্রস্তুতি
সর্বশেষ খবর
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত