একসঙ্গে জিপিএ-৫ পেলো যমজ দুই বোন

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ মে ২০২৪, ২০:৪৮আপডেট : ১৩ মে ২০২৪, ২০:৪৮

এবারের এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের দুই যমজ বোন জিপিএ-৫ পেয়েছে। তাদের এমন সাফল্যে খুশি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা। তারা হলো- অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্ণা। তারা শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী।

অর্পা ও অর্ণা পৌর শহরের আদালত রোডের ওয়ালটন প্লাজার সিনিয়র এস্টিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা ও গৃহিণী সুস্মিতা ঘোষ দম্পতির যমজ মেয়ে। তারা একসঙ্গেই বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

অর্পা ও অর্ণা বলে, ‘আমরা যমজ দুই বোন একই স্কুলে পড়েছি। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। খুবই খুশি। বাবা-মা সবসময় আমাদের ভালো রেজাল্টের জন্য অনুপ্রেরণা দিয়েছেন। বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা এবং সহযোগিতায় এত ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে।’

ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা প্রশাসন ক্যাডার হওয়ার ইচ্ছে পোষণের কথা জানান এই মেধাবী যমজ বোন।

বাবা অনুপ কুমার সাহা বলেন, ‘তাদের ফলাফলে আমার পরিবার খুবই আনন্দিত। তারা ছোট বেলা থেকেই খুব মেধাবী। আমি চাই, তারা মানুষের মতো মানুষ হোক। তাদের স্বপ্ন ও আশা পূরণে আমি সর্বাত্মক চেষ্টা করবো।’

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম