সৎমায়ের ঘর থেকে বস্তায় মোড়ানো শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৩ মে ২০২৪, ০৯:২৭আপডেট : ২৩ মে ২০২৪, ০৯:২৭

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ১০ ঘণ্টা পর সৎমায়ের ঘর থেকে শিশু মিম আক্তারের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ সৎমা আয়না আক্তারকে আটক করেছে।

বুধবার (২২ মে) উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ফেন্সি জুয়েল মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

হত্যার শিকার শিশু মিম আক্তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সবুজ মিয়ার মেয়ে। শিশুর বাবা সবুজ মিয়া উপজেলার হরিণহাটি এলাকার সোজাবদ আলীর বাড়ির পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।

এসআই জুয়েল স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ সবুজ মিয়া কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় সোজাবদ আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্ত্রী ও মেয়ে মিম আক্তারকে নিয়ে তিনি ওই বাসায় বসবাস করে আসছেন। কিছুদিন আগে আয়না আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেন সবুজ। একই মালিকের ওই বাসার পাঁচতলায় ছোট স্ত্রী আয়না আক্তার থাকতেন। বুধবার সকাল ১০টার দিকে মিম আক্তার নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে মিমের বাবা সবুজ মিয়াসহ এলাকাবাসী বিভিন্ন এলাকায় মাইকিং করেন। হঠাৎ সবুজের ছোট স্ত্রীকে এলাকাবাসীর সন্দেহ হলে তারা তার ঘরে প্রবেশ করে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ঘরের সানসেটের ওপরে থাকা বস্তায় মোড়ানো অবস্থায় মিম আক্তারের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী সবুজের ছোট স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার এবং সৎমা আয়না আক্তারকে আটক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু মিমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের