পুকুরে গোসলে নেমে ভাইবোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ২৩:১০আপডেট : ১৪ জুন ২০২৪, ২৩:১০

চাঁদপুরের হাজীগঞ্জে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে ফাইজা (৮) ও ওমর ফারুক (৬) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের বড় বাড়িতে এই ঘটনা ঘটে।

শিশু ফাইজা ও ওমর ফারুক ওই বাড়ির কামাল হোসেনের সন্তান। ফাইজা স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে এবং ওমর ফারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো।

শিশুদের পিতা কামাল হোসেন পেশায় শিক্ষক। তার বন্ধু তুহিন হায়দার জানান, দুপুরের দিকে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে খোঁজ পেয়ে ডুবে যাওয়া দুই শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা হোসেন বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘কোনও ধরনের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান