বিলাসবহুল বাড়িতে সুইমিংপুল, পড়ে মারা গেলো শিশু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২৪, ১৮:০৭আপডেট : ২৫ মে ২০২৪, ১৮:০৭

মানিকগঞ্জে সুইমিংপুলের পানিতে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) সকালে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার আব্দুল কাদের টিপুর বিলাসবহুল বাড়ির সুইমিংপুলে এই ঘটনা ঘটে।

শাহারিয়ার সামি নামের মারা যাওয়া শিশুটি ওই বাড়ি রাসেল ভূঁইয়ার ছেলে।

তার বাবা রাসেল ভূঁইয়া জানান, সকাল ৭টার দিকে তার ছেলেকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির ভেতরের সুইমিংপুলের পানি থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তারা দেড় মাস হলো আব্দুল কাদের টিপুর বাসায় বসবাস করছেন।

বাড়ির কেয়ারটেকার মোখসেদ চৌধুরী জানান, বাড়ির ভেতরের সুইমিংপুলের পানিতে পড়ে শিশুটি মারা গেছে। কখন কীভাবে পানিতে পড়েছে সেটা কেউ বলতে পারেনি। সুইমিংপুলের সামনে কোনও গেট নেই।

বাড়ির মালিক আব্দুল কাদের টিপু সে বাড়িতে বসবাস না করায় সেখানে কেয়ারটেকার মোখসেদ চৌধুরী ও রাসেল ভূঁইয়া তার পরিবার নিয়ে বসবাস করছেন।

এ বিষয়ে বাড়ির মালিক আব্দুল কাদের টিপু জানান, বিষয়টি নিয়ে মারা যাওয়া শিশুটির বাবার কোনও অভিযোগ নেই।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি