গাজীপুরে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৬ মে ২০২৪, ২২:৪৭আপডেট : ২৬ মে ২০২৪, ২২:৪৭

গাজীপুরে বেসরকারি স্কুলের শিক্ষিকা রোমানা আক্তারকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী যুবক কায়েস রানা (২৭)। এ সময় অপর এক নারীকেও কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ মে) বিকেলে গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোমানা আক্তার বরিশাল সদর থানার নয়ানী চরকাওয়া এলাকার আব্দুল মনসুরের মেয়ে ও একই জেলার বন্দর থানার রায়পুরা গ্রামের হাসান হাওলাদারের স্ত্রী। তিনি স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষকতা করতেন। তার স্বামী হাসান হাওলাদার পোশাক কারখানায় স্টোর সেকশনে চাকরি করেন। একই ঘটনায় আহত সাবিনা (২৫) শেরপুর জেলা সদর থানার ধুপেরচর এলাকার আয়নালের স্ত্রী ও হামিদুলের মেয়ে।

আটক যুবক কায়েস রানা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকার আব্দুল খালেকের ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি রাফিউল করিম জানান, দক্ষিণ সালনা এলাকার জনৈক গোলাম মোস্তফার বাসায় ভাড়া থাকতেন হাসান দম্পতি ও সাবিনা। রবিবার বিকালে একই বাড়ির অপর ভাড়াটিয়া কায়েস রানা পূর্ব শত্রুতার জেরে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওই দুই নারীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে রোমানা আক্তার ঘটনাস্থলেই নিহত হন এবং সাবিনা গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সাবিনাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ সময় কায়েসকে আটক করেন তারা।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত আটক কায়েসকে থানায় নিয়ে আসে। শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি