গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
৩১ মে ২০২৪, ০০:১২আপডেট : ৩১ মে ২০২৪, ০০:১২

গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের বিরল উপজেলার মোখলেছপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৫৫), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরাতৈল গ্রামের মৃত আছের আলীর ছেলে আলা উদ্দিন (৪৪) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে রুবেল হোসেন (৩৪)। তাদের কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি পুলিশের জ্যাকেট, একটি খেলনা ওয়াকিটকি, ওয়াকিটকি রাখার জন্য একটি মোবাইল কেস, একটি নোটবুক, তিনটি মোবাইল, একটি ড্রাইভিং লাইসেন্সসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

মাহফুজুর রহমান বলেন, ‌‘আমাদের কাছে গোপন তথ্য ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা অবস্থান করছে। তারা ডিবি পুলিশের জ্যাকেট পরে ও ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে স্থানীয়দের কাছ থেকে আগেও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেছে। র‌্যাব সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেফতার করে। তাদের থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ১০টা পর্যন্ত র‌্যাব সদস্যরা গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যদের থানায় হস্তান্তর করেনি।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে