নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক ও হেলপার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ১৪:০২আপডেট : ০৬ জুন ২০২৪, ১৪:০২

টাঙ্গাইলের কালিহাতীতে ডিমবোঝাই দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপের চালক ও হেলপার নিহত হন। বুধবার (৫ জুন) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে চালক শিপন আলী (৪০) এবং বাগেরহাট জেলার কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, ‘রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আনালিয়াবাড়ীর ৯ নম্বর ব্রিজের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।’

তিনি আরও জানান, মরদেহ ও ক্ষতিগ্রস্ত গাড়ি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী