সুইজারল্যান্ডে ফেরার একদিন আগে ট্রাকচাপায় প্রবাসীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২৪, ১৬:৩৫ আপডেট : ০৭ জুন ২০২৪, ১৬:৩৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিমেন্টবাহী দুই ট্রাকের চাপায় মোটরসাইকেলে আরোহী মিজানুর রহমান (৪০) নামের এক প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৭ জুন) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-দোহার সড়কে বাঘড়া বরিবরখোলার খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুইজারল্যান্ড প্রবাসী নিহত মিজানুর রহমান ঢাকা দোহারের সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির ছেলে। গত এক মাস আগে তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনিবার (৮ জুন) তার সুইজারল্যান্ড ফিরে যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে দোহারে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল ওভারটেকিং করার সময় শাহ সিমেন্টের দুই ট্রাকের মাঝে পড়লে প্রবাসী মিজানুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলচালক আল আমিনকে (৩৮) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বাঘড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন জানান, দুই ট্রাকের মাঝে পড়ে যায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রবাসী মিজানুর নিহত হয়। আহত অবস্থায় চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। সিমেন্টবাহী ট্রাক দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে তবে চালকেরা পালিয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রকৌশলীর
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম