প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার হয়নি কেউ, নিরাপত্তাহীনতায় পরিবার

গাজীপুর প্রতিনিধি
২১ জুন ২০২৪, ২১:৩৭আপডেট : ২১ জুন ২০২৪, ২১:৩৭

গাজীপুরের শ্রীপুরে মিজানুর রহমান (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় ১০ দিনেও কোনও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ প্রবাসীর পরিবার।

পুলিশ বলছে, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। এজন্য এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে প্রবাসীর স্বজনদের অভিযোগ, আসামিরা এলাকাতেই আছে। গত রবিবার সকাল ৮টায় তারা প্রবাসীর বাড়িতে এসে মামলা প্রত্যাহারের হুমকি দেয়। অন্যথায় বাড়ির অন্যদেরও কুপিয়ে হত্যার হুমকি দিয়ে যায়। শুক্রবার দুপুরে বাড়িতে গেলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।

মিজানুর রহমান শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের জিওসী (বিন্দুবাড়ী উত্তরপাড়া) গ্রামের আব্দুল বাতেনের ছেলে। ছয় বছর সৌদি আরবে থেকে তিন মাস আগে ছুটিতে বাড়িতে এসেছেন। গত ১১ জুন রাত ১০টায় জিওসী মোড়ের দোকান থেকে চা-পান করে বাড়ি ফিরছিলেন। বাড়ির আধা কিলোমিটার দূরে তার ওপর হামলার ঘটনা ঘটে। কয়েকজন যুবক মাথা, পিঠ ও ঘাড়সহ শরীরের একাধিক স্থানে কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরদিন প্রবাসীর বাবা আব্দুল বাতেন বাদী হয়ে একই গ্রামের তিন জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। আসামিরা হলেন একই গ্রামের নূরুল ইসলামের ছেলে নূরুজ্জামান (৩০), মৃত আব্দুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৫২) এবং আক্কাস আলীর ছেলে আজিজসহ (৩০) অজ্ঞাত চার-পাঁচ জন।

ভুক্তভোগীর বড় ভাই সিএনজি অটোরিকশাচালক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নূরুজ্জামান ফেসবুকে আপত্তিকর একটি ভিডিও দেখতে পান। সেটি নিজের স্ত্রীর বলে সন্দেহ করেন। ওই ভিডিও মিজানুর ছড়িয়ে দিয়েছে বলে এলাকার কেউ তাকে মিথ্যা তথ্য দেয়। এতে মিজানুরের ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকে দেশে আসলে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন রাত ১০টায় তাকে কুপিয়ে সড়কের পাশে ফেলে রাখেন নূরুজ্জামান ও তার সহযোগীরা। স্থানীয়রা দেখতে পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের জরুরি বিভাগের চিকিৎসক ঢাকা মেডিক্যালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিক্যালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকালে তাকে বাড়িতে নিয়ে আসি আমরা।’

স্বজনদের অভিযোগ, ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করেনি। আসামিরা মাঝেমধ্যে বাড়িতে এসে তাদের হুমকি দিলেও পুলিশ বলছে পলাতক। আসলে সবাই এলাকাতেই আছে। তারা বাড়িতে এসে মামলা প্রত্যাহারের হুমকি দেয়। অন্যথায় বাড়ির অন্য সদস্যদের কুপিয়ে হত্যার হুমকি দিয়ে গেছে। হুমকির ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই গত রবিবার শ্রীপুর থানায় জিডি করেছেন। এখনও আসামিরা গ্রেফতার না হওয়ায় এবং মামলা প্রত্যাহারের হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বজনরা।

এ বিষয়ে জানতে মামলার প্রধান আসামি নূরুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আমিনুর রহমান বলেন, ‘মিজানুর রহমানকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার আসামিরা কেউ বাড়িতে নেই। ঘটনার পর থেকে সবাই পলাতক। যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই প্রবাসীর স্বজনরা যদি নিরাপত্তাহীনতায় থাকার অভিযোগ করেন, তাহলে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের