মুন্সীগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২৪, ১৩:১২আপডেট : ২২ জুন ২০২৪, ১৩:১২

ঢাকা-বান্দুরা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম

শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জের বান্দুরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নবকলি পরিবহন বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার খারশুর তালতলা এলাকায় নবাবগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুজন গুরুতর আহতসহ ৬ জন আহত হন।

তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মুজাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাশে থাকায় আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ রয়েছে নবাবগঞ্জ হাসপাতালে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের