গাজীপুরে ঝুট গুদামে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
২৩ জুন ২০২৪, ১৩:৩৭আপডেট : ২৩ জুন ২০২৪, ১৩:৩৭

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি গুদাম ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ‘

আবদুল্লাহ আল আরেফিন আরও বলেন, ‘আগুনের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা বলেন, ‘ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে একটি মিনি ঝুটের কারখানা, একটি বাড়ি ও চারটি ঝুট গুদামসহ মালামাল পুড়ে যায়।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের