উৎসবমুখর পরিবেশে চলছে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ভোট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২৪, ১৪:৫২আপডেট : ২৬ জুন ২০২৪, ১৪:৫২

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (২৬ জুন) সকাল ৮টা থেকে ১৯টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

সরেজমিনে সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ও হাটাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। অনেকে আবার অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে বাড়ি ফিরে গেছেন বলেও শোনা গেছে। 

সকালে সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন কাঞ্চন পৌরসভা নির্বাচনের জগ প্রতীকে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক। তিনি বলেন, ‘গরম ও বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এতে পরিষ্কার হয়ে গেছে পরিবেশ এখনও উৎসবমুখর রয়েছে। আমি দীর্ঘ পাঁচ বছর ভোটারদের জন্য কাজ করেছি, এ কারণে ভোটাররা আমাকে ভালোবাসে। আমি আশা করি, জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’

বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘বহিরাগতদের নির্বাচনি এলাকা ত্যাগ করার নির্দেশনা রয়েছে। অথচ বহিরাগতরা এখনও নির্বাচনি এলাকায় অবস্থান করছেন। এতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইস্তাফিজুল হক আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অভিযোগ নেই। ১৯টি কেন্দ্রের ১৩টি ভেন্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ ম্যাজিস্ট্রেট টিম কাজ করছে।

প্রসঙ্গত, কাঞ্চন পৌরসভা নির্বাচনে দুই জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে জগ প্রতীকের রফিকুল ইসলাম রফিকের সঙ্গে মোবাইল ফোন প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার ভোটের লড়াই চলছে। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৯টি ওয়ার্ডে ৩৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে  প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা, অভিযানে গ্রেফতার ১৩
লোডশেডিংয়ে মরে যাচ্ছে মুরগি, কী করবেন খামারিরা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ