বাস টার্মিনালে পড়ে থাকা বৃদ্ধকে চিকিৎসা দিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠালেন ইউএনও

মাদারীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২৪, ১৪:১৯আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৪:১৯

মাদারীপুর জেলার শিবচর পৌর বাসস্ট্যান্ডে কে বা কারা মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে (৬৫) ফেলে রেখে গেলে সোমবার (১ জুলাই) শিবচর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে উদ্ধার করা হয়েছে। শিবচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাবের নেতৃত্বে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাতে শিবচর পৌর বাস টার্মিনালে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

মানসিক ভারসাম্যহীন ও বাক শক্তিহীন হওয়ায় তিনি স্থানীয়দের কাছে তার পরিচয় দিতে পারেননি। এ ছাড়া তিনি কীভাবে এখানে  এলেন তাও বলতে পারেননি।

পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ইউএনও উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

পরে সোমবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই বৃদ্ধকে ভর্তি করানো হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীনের তত্ত্বাবধায়নে তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে তিনি একটু সুস্থ হলে তাকে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়/অভ্যর্থনা কেন্দ্রে পাঠানো হয়েছে।

ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা তাকে তিন দিন আগে শিবচর বাসস্ট্যান্ডে ফেলে যায়। বাক শক্তিহীন ও অসুস্থ লোকটিকে সংবাদ পেয়ে সমাজসেবা কর্মকর্তাকে সেখানে পাঠাই। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে হাসপাতালে ভর্তি করি। গত তিন দিন চিকিৎসাধীন অবস্থায় তার আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার বিকালে তাকে ভবঘুরে ও নিরাশ্রয় (পুনর্বাসন) আইন ২০১১ অনুসারে নিরাশ্রয় ঘোষণা করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীনের সহযোগিতায় রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়/অভ্যর্থনা কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় বের করতে পারিনি।

/এফআর/
সম্পর্কিত
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণ, বাংলাদেশসহ ১১ দেশের নিন্দা
মানসিক ভারসাম্যহীন গণি মিয়ার পোশাক ঝেড়ে মিললো ৩ লাখ ৬৯ হাজার টাকা
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক