কলেজ মাঠে কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন

মাদারীপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ১৯:১৮আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৯:২৬

মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে বিপ্লব মৃধা (৩৮) নামের এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। শনিবার (৬ জুলাই) দুপুরে শহরের চরমুগরিয়া ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব শহরের চরখাগদী এলাকার বজলু মৃধার ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের চরখাগদী গ্রামের বিপ্লব মৃধার লোকজনের সঙ্গে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে কয়েক মাস আগে আকাশ খানকে বেধড়কভাবে কুপিয়ে গুরুতর আহত করেন বিপ্লব মৃধার লোকজন।

সেই ঘটনার প্রতিশোধ নিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চরমগুরিয়া ডিগ্রি কলেজের মাঠে এলে বিপ্লবকে একা পেয়ে আকাশ খানের লোকজন কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।  

আহত বিপ্লব মৃধা

আহত বিপ্লব মৃধার স্ত্রী লাবণ্য বেগম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে আকাশ খানের ভাই সাগর, মাসুদ, শহীদ, তুষার, শরিফসহ ১০ থেকে ১৫ জন মিলে আমার স্বামীর ওপর হামলা চালিয়েছে। ওরা আমার স্বামীর ডান হাতের কবজি কেটে নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

জেলা সদর হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের শরীর থেকে ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়া অংশ রোগীর স্বজনরা আনতে পারেননি। তাই ওই অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনার পরই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিচ্ছিন্ন হওয়া কবজিটি এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে দ্রুত সময়ের মধ্যে হাতের কবজি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি