চালককে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা ছিনতাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ০২:৪৫আপডেট : ১০ জুলাই ২০২৪, ০২:৪৫

মুন্সীগঞ্জে মোহাম্মদ অনিক (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ অনিক পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রযোগিনী এলাকার আটপাড়া সড়কে ওই চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় কয়েক ব্যক্তি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাবা সেলিম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, কিছুদিন আগে কেনা নতুন অটোরিকশা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অনিক বাড়ি থেকে বের হয়। রাত ১০টার দিকে সংবাদ পাই কে বা কারা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। হাসপাতালে ছুটে এসে দেখি ছেলের লাশ পড়ে আছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এএম/এনএআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের