শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ১৭:৫৮আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৭:৫৮

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যনিবাহী কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার নূর সুপার মার্কেটে সমিতির কার্যালয়ে সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম।  

সাধারণ সম্পাদক সেলিম শেখের সঞ্চালনায় আলোচনায় সব সদস্য অংশ নেন। সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের উপদেষ্টাবৃন্দকে ভোট কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ভোটে সভাপতি পদে একুশে সংবাদের প্রতিনিধি তাজুল ইসলাম সানি নির্বাচিত হন।

উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ সভাপতিসহ কমিটির সব সদস্যের নাম ঘোষণা করেন। কমিটির অপর সদস্যরা হলেন সহসভাপতি সেলিম শেখ (আমাদের কণ্ঠ), সাধারণ সম্পাদক মাসুদ রানা (আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মেহেদী (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রুবেল (গ্লোবাল টিভি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (ডেইলি ট্রাইব্যুনাল) এবং নির্বাহী সদস্য সোলায়মান মোহাম্মদ (আমাদের নতুন সময়)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক নাসির উদ্দিন জর্জ এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন অভিনন্দন জানিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের