পদ্মার পানি বিপদসীমার ওপরে, ফেরি চলছে ধীরে

রাজবাড়ী প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ০৩:০৯আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৩:০৯

রাজবাড়ীতে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে গোয়ালন্দ উপজেলার নদীর তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানান, উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পানি বেড়েছে ১৮ সেন্টিমিটার।

বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় লঞ্চ চলাচলে সময় বেশি লাগছে। সেখানে লঞ্চ পার হতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতো এখন স্রোতের কারণে এখন সেখানে প্রায় দ্বিগুণ সময় বেশি লাগছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, পদ্মায় পানি বৃদ্ধির পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত বইছে। সেখানে চলাচলকারী ফেরিগুলো তীব্র স্রোতের মুখে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। পারাপারে সময় বেশি লাগার ফলে ফেরির ট্রিপ সংখ্যা অনেকটা কমে গেছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী