এক মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুসন্তানসহ মায়ের

নরসিংদী প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ২০:২৪ আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২০:২৪

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা ও তার শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরেক শিশুসন্তানও। শনিবার (১৩ জুলাই) বিকাল ৬টার দিকে নরসিংদী রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফের চর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮) ও তার শিশুকন্যা মাইমুনা (৩)। এ ঘটনায় আহত হয়েছে সাবিনা বেগমের আরেক শিশুকন্যা সিনহা (৫)। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী বাজারে কেনাকাটা শেষে দুই মেয়েকে নিয়ে রেলস্টেশনে আসেন মা সাবিনা বেগম। শিশুদের ঘোরাঘুরি ও খেলার একপর্যায়ে রেললাইনের পাশে দুই শিশুসন্তানকে নিয়ে ছবি তুলছিলেন সাবিনা বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের হর্নের শব্দ শুনে দৌড় দেয় শিশুসন্তান সিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা শিশু সন্তান মাইমুনাকে নিয়ে এগিয়ে যান সাবিনা। এ সময় ট্রেনের সাথে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মা সাবিনা বেগম ও কোলে থাকা শিশুসন্তান মাইমুনা। গুরুতর আহত হয় অপর সন্তান সিনহা। 

স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ বলেন, ‘অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি