নরসিংদীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরেকজন নিহত

নরসিংদী প্রতিনিধি
১৮ জুলাই ২০২৪, ১৯:৪২আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৯:৪৬

নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। তার নাম ইমন (২১)। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কবির বাসার বলেন, তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

জানা গেছে, বিকাল সোয়া ৩টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নরসিংদীতে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন।

একই স্থানে সংঘর্ষে তাহমিদ ইসলাম (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত তাহমিদের বাড়ি সদর উপজেলার চিনিশপুরে। সে নরসিংদী কাদির মোল্লা হাইস্কুল হোমস অ্যান্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি