রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

রাজবাড়ী প্রতিনিধি
০২ আগস্ট ২০২৪, ১৪:৪৬আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৪:৪৬

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। বাংলা ট্রিবিউনকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে রাজবাড়ী সদরের আহলাদিপুর এলাকায় রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বাসযাত্রী বি এম নাজিম উদ্দিন (৫০), ট্রাকের হেলপার সাকিব (২০) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে একজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, একজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী একটি লোকাল বাস রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী নিহত হন। আহত হন ট্রাকের চালকসহ কমপক্ষে বাসের ১০ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আহতের মধ্যে বি এম নাজিম উদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আরেকজন হাসপাতালে আনার পথেই মারা যায়।’

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বলেন, ‘বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আমি ঘটনাস্থলে রয়েছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী