জামায়াত-শিবির নিষিদ্ধ হওয়ায় শ্রীপুরে যুবলীগের আনন্দ মিছিল

গাজীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ০৬:১৩আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:১৩

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছে শ্রীপুর উপজেলা যুবলীগ। মিছিলে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। 

শুক্রবার (০২ আগস্ট) বিকাল ৫টায় মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব।

জামায়াত-শিবির নিষিদ্ধ হওয়ায় শ্রীপুরে যুবলীগের আনন্দ মিছিল

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ভুঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু। এ সময় উপস্থিত ছিলেন গোসিঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুছ সাত্তার, বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক শরীফ মৃধা, মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক জুনায়েদ হাবিব রুবেলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সব দাবি মেনে নেওয়ার পরও জামায়াত শিবির দেশের সম্পদ নষ্ট করার জন্য নৈরাজ্য চালিয়েছে। তাদের নৈরাজ্য রুখতে শ্রীপুরে যুবলীগ সব সময় মাঠে আছে এবং থাকবে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বলেছিল ধর্মান্ধ গোষ্ঠী হিসেবে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করা হবে। দীর্ঘদিন পর হলেও বর্তমান সরকার তাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। শুধু জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করলেই চলবে না, তাদের সংগঠনের যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এ ব্যাপারে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।

/এএম/এফআর/

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের