শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ আওয়ামী লীগ নেতাদের

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ০২:০১আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০২:০১

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা। বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে এ শপথ নেন তারা। শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।

শপথবাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে। এসব ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, ‘আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। জামায়াত-বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা তা রুখে দেবো।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম বলেন, ‘আমরা যত দিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারবো, তত দিন ঘরে ফিরবো না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তুলবো।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইলিয়াস হক, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোজাম্মেল হক, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ।

/এএম/এস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি