শেখ হাসিনাকে ফেরাতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ১৮:২২আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২৩:০৩

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করেন নেতাকর্মীরা।

এর আগে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সব ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হন। তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠি, রড, পাইপ, বইঠা ছিল। বেলা ১১টায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল ৯টার মধ্যে উপজেলা পরিষদের মাঠসহ আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। 

বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান। সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। পরে আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যত দিন দেশে ফিরে না আসবেন, তত দিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো।’ 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শিগগিরই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইনবিষয়ক সম্পাদক নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহসভাপতি নজরুল ইসলাম হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বেগম রোকেয়া পদকের আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বেগম রোকেয়া পদকের আবেদন ৩১ জুলাই পর্যন্ত
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ