গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, চার সেনাসদস্যসহ আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ২০:৩১আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২৩:০২

গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় চার সেনাসদস্য ও সংবাদকর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। একই সময়ে দুজন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। শনিবার (১০ আগস্ট) বিকালে সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাস্তায় নেমেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেনাসদস্যরা এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তারা সেনাবাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে সেনাসদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করলে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। 

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের লে. কর্নেল মাকসুদুর রহমান বলেন, ‌‘ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করাহয়। একপর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এতে চার সেনাসদস্য আহত হয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
সর্বশেষ খবর
ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর