এইচএসসির বাকি পরীক্ষা না নেওয়ার দাবি শিক্ষার্থীদের

ফরিদপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ১৮:২০আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৮:২০

চার দাবিতে ফরিদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দি‌কে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মু‌জিব সড়‌কে আধাঘণ্টা মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তব্য দেন- সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী রাশেদুল মৃধা, মোহাম্মদ সিজান, সকাল আবরার, ইশরাত জাহান ঐশী, মেহেদী হাসান রুমী, জায়েদ আহমেদ, মোহাম্মদ নাঈম প্রমুখ।

তাদের চার দাবি হলো- আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণীত রুটিন যা ১৫ আগস্ট প্রকাশিত হয় তা প্রত্যাখ্যান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট দেওয়া, আসন্ন সব পরীক্ষা বাতিল করা, ঢাকা ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সব সদস্যের পদত্যাগ এবং তাদের সব দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সময় দেওয়া।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি বি‌ক্ষোভ মিছিল বের করা হয়।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি