গাজীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ০৫:৫৩আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৫:৫৩

গাজীপুরের কালীগঞ্জে তৌহিদুল ইসলাম রিমন (৩২) নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ পৌরসভার ভাদগাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিমন ভাদগাতী এলাকার সাইদুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানায়, বিকালে রিমন রিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় ভাদগাতী মোড়ে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন যুবক রিমনকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। এসময় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে টেনেহিঁচড়ে অটোরিকশায় তুলে পার্শ্ববর্তী কুমারটেক তালতলা এলাকায় নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। 

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হোসেন বলেন, ভাদগাতী এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিমন একটি হত্যা মামলার আসামি।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক এমপি মোহাম্মদ মোখলেসুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সালকে হত্যার ঘটনায় রিমনের বিরুদ্ধে মামলা হয়েছিল।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের