ন্যায় বিচারক না হলে খায়রুল-মানিকের মতো অবস্থা হবে: সালাহউদ্দিন

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ২০:০৫আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২০:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়ে দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশে আসার স্বপ্ন দেখছেন, তার স্বপ্ন দেখতে হবে না। শেখ হাসিনা পৃথিবীর যেই প্রান্তে বসেই ষড়যন্ত্র করুক না কেন, তার বিচার বাংলাদেশের আদালতে হবে। নয়তো আন্তর্জাতিক আদালতে হবে। তাকে বিচারের মুখোমুখি করতেই হবে।’

সোমবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত ফিরোজ তালুকদার পলাশের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের দাবি ছিল, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ ও অসাম্প্রদায়িক সার্বভৌমত্ব রাষ্ট্র। যেখানে আইনের সুশাসন থাকবে সমান, অধিকার সমুন্নত থাকবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করবো। যে বিচারক বাংলাদেশের প্রকৃত বিচারক হবেন, দক্ষ, সৎ, আইনের সুশাসন কায়েম করবেন এবং ন্যায় বিচারক হবেন।’

তিনি বলেন, ‘ন্যায় বিচারক না হলে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কিংবা অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো অবস্থা হবে। যদি সুবিচারক না করেন দলের বিচারক হন, যা হবার তাই হবে। আগের প্রধান বিচারপতি কিন্তু পদত্যাগের সময় পাননি। একই অবস্থা হবে অন্যদেরও। যারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, কেউ বিচারের আওতায় থেকে বাদ পড়বে না।’

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা দিয়ে হাইকোর্টে বর্ধিত করে ১০ বছর করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এখন খালেদা জিয়া মুক্ত। এই রকম বিপ্লবের মধ্য দিয়ে আমরা জনগণের বিচার বিভাগ প্রতিষ্ঠিত করতে চাই। আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। যাতে কেউ দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’

টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি আমার সহকর্মী। বাংলাদেশের একজন উপমন্ত্রী ছিলেন। তিনি নির্যাতিত, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কারাভোগ করেছেন। আমি ভূঞাপুরের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে তার মুক্তির দাবি উঠেছে। তার মুক্তি চাইতে হবে না। কিছুদিনের মধ্যেই মুক্তি পেয়ে যাবেন।’

বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাছির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক ছানু ও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের