ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ১২:০৮আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:১০

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১৫ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে মহাসড়কের সানারপাড় থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়েছে। এদিকে তীব্র গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে।

বাস ছেড়ে হেঁটে রওনা করেছেন যাত্রী আশরাফ হোসেন। তিনি বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থেকে মোগড়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম। কিন্তু শিমরাইল পর্যন্ত আধা ঘণ্টায় আসতে পেরেছি। এখন বাস থেকে নেমে হেঁটে সামনের দিকে যাচ্ছি। রাস্তা ফাঁকা দেখলে গাড়িতে উঠে যাবো।’

মদনপুর থেকে কাঁচপুর পর্যন্ত ৪০ টাকা বাড়িয়ে ভাড়া হাঁকাচ্ছেন অটোচালক রফিক মিয়া। তিনি বলেন, ‘মহাসড়কে অনেক যানজট। যানজট ঠেলে কাঁচপুর যেতে দুই ঘণ্টার বেশি সময় লাগবে। তাই কুতুবপুরসহ এলাকার ভেতরের গলি দিয়ে কাঁচপুরের কাছাকাছি মহাসড়কে নামিয়ে দিতে পারবো। বিভিন্ন এলাকা ঘুরে যাওয়ার ফলে ভাড়া একটু বেশি নিতে হচ্ছে।’

ভোর থেকেই শুরু হয় যানজট (ছবি: বাংলা ট্রিবিউন)

প্রাইভেট কোম্পানির মালামাল নিয়ে ট্রাকে করে মেঘনা যাচ্ছেন চালক জামাল মিয়া। তিনি বলেন, ‘শুনেছি সকালে একটি গাড়ি উল্টে গেছে। এরপর থেকে যানজট শুরু হয়েছে। এখন তীব্র আকার ধারণ করেছে।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমাদের একাধিক টিম কাজ করছে।’

তিনি বলেন, ‘সকালে মহাসড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়ে। এরপর থেকে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকল হয়ে যাওয়া গাড়িটি সরিয়ে ফেলা হলেও যানজট রয়ে গেছে।’

কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘ত্রাণের গাড়িসহ বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে প্রবেশ করায় এমনটা হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রামমুখী লেনে বেশি যানজট হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী