গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন। জেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি নামক এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ অন্যান্য ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান।’ নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানিয়েছেন, রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইমাদ পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে গেছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত আহত-নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী