সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ফের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপির দুই নেতাকর্মী হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আড়াইহাজার থানায় করা পৃথক দুই হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আড়াইহাজারের শফিক ও বাবুল মিয়া হত্যার পৃথক দুটি মামলায় মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আড়াইহাজারে শফিকুল ইসলাম নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নামে হত্যা মামলা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করেছে এই মামলায়। ২১ আগস্ট রাতে নিহত শফিকুল ইসলাম শফিকের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেছেন।

একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আড়াইহাজারের দপ্তুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়াকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ১৩১ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট রাতে ‍দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলাটি করেন।

এর আগে, ২৪ আগস্ট দিনগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আটক করা হয়। পরে তাকে রূপগঞ্জে শিক্ষার্থী রোমান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোমান মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করে মামলা করে মামলা করা হয়। এই মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ২১ আগস্ট নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় গত ২৫ আগস্ট তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
আবুল বারকাতের স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজের নির্দেশ
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
সর্বশেষ খবর
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও