কারাগারে বিদ্রোহ করে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। বুধবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের নয়াগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে মোসাদ্দেক সাদেক আলী (৩২), একই এলাকার ইউনুস আলীর ছেলে জাকারিয়া (৩২) ও মুন্সীগঞ্জ সদরের চরমুক্তারপুরের হাজী কামাল দেওয়ানের ছেলে জুলহাস দেওয়ান (৪৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা সনদ বড়ুয়া জানায়, গত ৬ আগস্ট বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে তারা কারারক্ষীদের ওপর চড়াও হন। এক পর্যায়ে বন্দিরা চলমান পরিস্থিতির মধ্যে দক্ষিণ অংশের পেরিমিটার ওয়াল ভেঙে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়। এ সময় অন্য দিকে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেওয়াল টপকে ২০৩ বন্দি পালিয়ে যায়। এ সময় গুলিতে ছয় জন মারা যান।

তিনি আরও জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা দেশে বিশৃঙ্খলা এবং সামাজিক অপরাধ করতে পারে বিধায় তাদের গ্রেফতার করতে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর একটি টিম গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখি বাজার এলাকা থেকে মোসাদ্দেক ওরফে সাদেক আলী ও জাকারিয়া ও মুন্সীগঞ্জ থেকে জুলহাস দেওয়ানকে গ্রেফতার করেছে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম