সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করতে নেমে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের লোকজনদের হাতে রামদা, ধারালো অস্ত্র, রড ও লাঠিসোঁটা দেখা গেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ কমপক্ষে ২০ জন। আহত আরও ছয় জনের ছবি পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদেরসহ বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজ প্রতিরোধে একই ব্যানারে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি একই সময়ে মিছিল বের করে। এর মধ্যে ফতুল্লা ইউনিয়ন বিএনপির মিছিলে ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। তিনি মূলত থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভূঁইয়ার সমর্থক।

অপরদিকে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সমর্থিত ৫নং ওয়ার্ড বিএনপির ব্যানারে মিছিলে ছিলেন ফতুল্লা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ আরও অনেকে। দুই দলের মিছিল রেললাইন বটতলা এলাকাতে পৌঁছালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তারা ইট-পাটকেল ছুড়ে মারে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ফতুল্লার শিবু মার্কেট হতে পোস্ট অফিস সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, বিকালে ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকা থেকে মাদক, সন্ত্রাস দূর করতে একটি শান্তি মিছিল নিয়ে বের হয়। এ সময় বিএনপির কতিপয় কয়েকজন নেতা আওয়ামী লীগের লোকজনদের নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা চালিয়েছে ও ‍গুলিবর্ষণ করেছে। এতে আমাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। 

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভূঁইয়া বলেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী বিএনপির একজন বিপথগামী নেতা। তার নেতৃত্বে যুবলীগ নেতা মীর সোহেলের লোকজন আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। 

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। আহতের বিষয়ে জানা নেই। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের