কবর খুঁড়তে গিয়ে মিললো তরুণীর লাশ, পুলিশের ধারণা ‘ধর্ষণের পর হত্যা’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০

মুন্সীগঞ্জের গজারিয়ায় কবরস্থান থেকে এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। নিহত ওই তরুণীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মুদারকান্দি ও আড়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে গতকাল রাতে মারা যাওয়া এক নারীর জন্য কবর খুঁড়তে যায় কয়েকজন। এ সময় কবরস্থানের দক্ষিণ পাশে অজুখানায় তরুণীর মরদেহ দেখতে পান। কাপড়চোপড় ও শারীরিক অবস্থা দেখে মনে হয়েছে তাকে ধর্ষণ করে তারপর হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জুয়েল দেওয়ান বলেন, ‘প্রথমে আমরা মরদেহটি দেখি। সামগ্রিক অবস্থা দেখে যেটি মনে হয়েছে, বুধবার রাতের কোনও একসময় ওই তরুণীকে এখানে নিয়ে আসা হয়। তারপর এক বা একাধিক ব্যক্তি তার ওপর যৌন নির্যাতন চালায়। তারপর কবরস্থানের অজুখানার বসার জায়গা ও মেঝের সঙ্গে তার (তরুণী) মাথা আঘাত করতে করতে থেঁতলে দেয়। মৃত্যু নিশ্চিত করে ওড়না দিয়ে তার গলা অজুখানার পানির টেপের সঙ্গে বেঁধে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।’

বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘সকালে স্থানীয়রা অজুখানায় মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। তবে এলাকার কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে। নিহত তরুণীর মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আমাদের কাছে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। হত্যাকাণ্ডের আগে ধর্ষণ অথবা সংঘবদ্ধ ধর্ষণের কোনও ঘটনা ঘটেছে কিনা, তা আমরা খতিয়ে দেখবো। নিহতের পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছি আমরা।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী