ঈদে মিলাদুন্নবীর মিছিল থেকে মাজারে হামলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বের করা মিছিল থেকে একটি  মাজারে হামলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ছয়সূতি ইউনিয়নের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং মাজারপন্থিদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। নিহত যুবকের নাম মিলন মিয়া (৩৪)। তিনি পূর্ব ছয়সূতি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকালে জশনে জুলুসের মিছিল বের করেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছয়সূতি ইউনিয়নের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় মিছিলটি গেলে কয়েকজন ব্যক্তি একটি মাজারে হামলার চেষ্টা করে। এ নিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মাজারপন্থিদের সংঘর্ষ হয়। সেইসঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন ওই এলাকার একটি মসজিদ ও মাজারে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘মাজারে হামলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি